শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা জজশীপ ও আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। জেলা জজশীপের নায়েব নাজির এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তৃতা করেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, পাবলিক প্রসিকিউটর মো. সিরাজুল হক চৌধুরী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ, ভিপিজিপি আব্দুল মোছাব্বির বকুল, বিশেষ পিপি আবুল হাসেম মোল্লা মাসুম, এডঃ সুবির রায়, এডঃ হুমায়ূন কবির সৈকত, এডঃ হাজী নজরুল ইসলাম, এডঃ শামীম, এডঃ নজরুল ইসলাম খান প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীন বিচার ব্যবস্থার স্থপতি শেখ মুজিবুর রহমান এ দেশের বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। তার জন্ম না হলে বাংলাদেশ নামের এ রাষ্ট্রের উদ্ভব হতোনা। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com