শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৭৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হল উপজেলার পুরান মৌড়ি গ্রামের আনজব উল্লাহর পুত্র অনু মিয়া (৩৫)। জানা যায়, বাহুবলের তেলিয়াছড়া বালু মহালটি সরকারি লিজ না থাকা সত্ত্বেও একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের নির্দেশে ভ্রাম্যমান আদালত অভিযান করে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে উপজেলার মধুপুর চা বাগানের পার্শ্ববর্তী তেলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত উল্লেখিত অনু মিয়াকে হাতে-নাতে আটক করে। পরে তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com