শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাটে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরারা হলেন, চুনারুঘাট উপজেলার নয়ানী এলাকার মৃত নিখিল পালের ছেলে নির্মল পাল (২৪) ও মাধবপুর উপজেলার মনতলা এলাকার মৃত রবীন্দ্র দেবের ছেলে সুদীপ দেব।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার বড়াইল দোপাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় ১০৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে পুলিশ। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com