রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী সুরুজ গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের রাজনগর গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী সুরুজ আলী (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাজারে আসার পথে রাজনগর গ্রামের পাশের মৎস্য আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সুরুজ আলী ওই গ্রামের মৃত আশ^দ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধৃত সুরুজ আলী দীর্ঘদিন ধরে চুরি ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে এলাকার দাগী চোর ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে হানা দিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করেও পাওয়া যায়নি। রবিবার রাতে তাঁর অপর সহযোগি আলকাছ মিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়। গতকাল সোমবার থানার অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমানের নির্দেশে পুলিশ দিনব্যাপী শহর ও শহরতলীর আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করে অভিযানে নামে। রির্পোট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে সুরুজকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com