সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হরষপুর রেল ব্রীজের নিচ থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আখাউড়া-সিলেট রেলওয়ে সড়কের হরষপুর ব্রীজের নিচ থেকে ২৪ ঘন্টার ব্যবধানে আরো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে কোন দুষ্কৃতিকারীরা তাদের হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। তবে লাশগুলোর পরিচয় সনাক্ত না হওয়ায় পুলিশ ও আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকর্তাগণ পড়েছেন বিপাকে। গত রবিবার দুপুরে মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনের অদুরে ব্রীজের নিচে কুচুরিপানায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। এসআই তাউছ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে গত শনিবার একই সময় একই স্থান থেকে পয়তাল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এদিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিচয় সনাক্ত না হওয়ায় লাশগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়। পুলিশের দাবি একদিনের ব্যবধানে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ নিতে গড়িমসি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com