রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইনাতগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাফিজুর গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ১ কেজি গাজাসহ হাফিজুর রহমান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাফিজুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হাফিজুর রহমান দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের লন্ডন প্রবাসী আজিজুর রহমানের বাড়ীতে বসবাস করছেন। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। শনিবার ঈদের দিন হাফিজুর গাঁজা ও মাদকের ডিলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রায়েছ মিয়ার কাছ থেকে এক কেজি গাঁজা বিক্রির জন্য ক্রয় করে ইনাতগঞ্জ বাজারে আসার আগেই গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সামন থেকে তাকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশী করে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ডিলার জিয়াপুর গ্রামের রায়েছ ও গ্রেফতারকৃত হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই রায়েছকে গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com