শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের খোয়াই মুখে ছিনতাইকালে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় ছিনতাইকালে সবুজ মিয়া নামের এক যুবক জনতার হাতে ধরাশায়ী হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়। পরে গণধোলাই দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার বাসিন্দা এলডিপি নেতা সফিক মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার রাত ৮টায় সবুজ মিয়া ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আটক করে মোবাইল ফোনসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে সবুজকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। স্থানীয় লোকজন জানান, সবুজ এলাকার চিহ্নিত মাদকাসক্ত। সে দীর্ঘদিন ধরে ছিনতাই ও চুরির সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com