বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জের কাকাইলছেও ট্রলার থেকে ৬০ বস্তা সরকারী চাল জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে বশিরা নদীর ঘাটে নোঙ্গর করা ইঞ্জিনের ট্রলার থেকে ৬০ বস্তা সরকারি সিদ্ধচাল জব্দ করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বশিরা নদীরঘাটে নোঙ্গর করা একটি ইঞ্জিনের ট্রলারে গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৬০ বস্তা সিদ্ধচাল উত্তোলন করা হয়। গোপনসূত্রে খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাজু আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যান। এ ব্যাপারে ইঞ্জিনের ট্রলারের মাঝি পুলিশকে জানায়, চালের বস্তা কে বা কারা নৌকাতে উত্তোলন করেছে তা তার জানা নেই। পরবর্তীতে উত্তোলনকৃত ৬০ বস্তা চাল জব্দ করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। জব্দকৃত চালের মালিকানা কেউ দাবি করেনি বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com