বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ, সওদাগর জামে মসজিদ, কোর্ট মসজিদ, নুরুল হেরা জামে মসজিদ থেকে মুসল্লিরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান।
এছাড়া জেলার চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচঙ্গ উপজেলায় মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করে রাজপথে বিক্ষোভ মিছিল করে।
একই দাবীতে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। স্থানীয় নওশাদ কমিউনিটি সেন্টারের সামনে পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ অলি’র নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com