রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইনাতগঞ্জে ৩ চোর আটক মুচলেকা দিয়ে মুক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে হাতেনাতে আটক করা হয় ৩ চোরকে। পরে অবশ্য মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের কাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আব্দুল আলীর বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের আব্দুল হাদীর ছেলে রাজ্জাক (২০), নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের নানু মিয়ার ছেলে আবু তাহের (২১) ও সুইলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে কাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আব্দুল আলীর বাড়িতে একদল চোর হানা দেয়। চোরেরা আব্দুল আলীর গ্যারেজে থাকা সিএনজি চুরি করার উদ্দেশে তালা ভাঙ্গার চেষ্টা করে। চোরের আনাগোনা টের পেয়ে ঘরে থাকা লোকজন জেগে উঠে ধাওয়া করলে চোরেরা বাড়ীর ভিতরের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় হৈহুল্লোর শুনে আব্দুল আলীর বড় ভাই আব্দুর রফিক এগিয়ে এসে উল্লেখিত ৩ জনকে ধরে ফেলেন। সকালে ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ এবং এলাকার মুরুব্বীয়ানদের সমন্বয়ে তাদের অভিভাবকদের হাজির করা হয়। পরে মুচলেকা দিয়ে রাজ্জাকের বাবা আব্দুল হাদীসহ কয়েকজন অভিভাবক তাদের নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com