বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মুসলমান রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে অং সাং সুচি সরকারের নিরাপত্তা বাহীনির বর্বর ও নৃশংস গণহত্যা, ধর্ষন, বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও লোটপাট বন্ধের দাবিতে নবীগঞ্জ বাংলাবাজার এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় বাংলাবাজারে বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে দলে দলে আসতে থাকে সাধারণ জনতা। উক্ত বিক্ষোভ মিছিল বাংলাবাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মোঃ আরজু ও রুবেল মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মাওঃ কাউসার আহমেদ, মাওঃ সিদ্দেক, মাওঃ জিল্লুর, ক্বারী আব্দুল মুমিন, মুফতি সাদিকুর রহমান, মাওঃ আবু সালেহ, মাওঃ রফি, মাওঃ আব্দুর রকিব হক্কানি, কাজি হাসান আলী, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ লুৎফুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তারেক আহমেদ, সাগর হুসাইন, আবুল কালাম, সুফিয়ান। এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় স্কুল, কলেজ ও মাদরাসা ছাত্র ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিবাদ সভায় বক্তরা বলেন সুচি সরকার অমানবিক কাজ করছে, রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়ে কলঙ্কিত হচ্ছে। অসহায় মুসলমান রোহিঙ্গাদের প্রতি বিশ্ব নেতাদের সহানুভূতি দেখানোর আহ্বান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com