রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে শ্রমজীবী শিশু নিখোঁজ সন্ধান মেলেনি ১৮ দিনেও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শ্রমজীবী শিশু শিবলু মিয়া নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তার ভগ্যে কি ঘটেছে এনিয়ে উদ্বিগ্ন তার স্বজনরা। সে বাহুবল উপজেলার  গোহারুয়া গ্রামের দরিদ্র আলাই মিয়ার ছেলে। গত ২৫ আগস্ট পিতার সাথে লাকড়ি কাটতে গিয়ে নিখোঁজ হয় শিবলু মিয়া।
নিখোঁজ শিবলু মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন তার পিতা আলাই মিয়া দুই শিশু পুত্র শিবলু মিয়া (১১) ও সালমান মিয়া (৯)কে সাথে নিয়ে পার্শ্ববর্তী শিবপাশা গ্রামে লাকড়ি কাটতে যান। সেখানে লাকড়ি কাটা শেষে ঠেলাগাড়ি বোঝাই করে ভাবনাকান্দি গ্রামের বড় মসজিদের কাছে পৌঁছে, ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ছেলে শিবলু মিয়াকে রেখে পাশের বাড়িতে যান আলাই মিয়া ও শিশু পুত্র সালমান মিয়া। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে বের হয়ে এসে দেখতে পান ঠেলাগাড়ি ও কুড়াল যথাস্থানে থাকলেও পুত্র শিবলু মিয়া নেই। এরপর আশপাশে খোঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরেও পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান না পেয়ে আবার ভাবনাকান্দি গ্রামে যান। পরে এলাকায় মাইকিং করে তারা সন্ধান চাওয়া হয়। কিন্তু কোথায়ও তার খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ শিশু শিবলু মিয়ার পিতা গত সোমবার বাহুবল মডেল থানায় জিডি করেছেন। জিডি নং- ৪৮৭।
এদিকে পুত্রের সন্ধান না পেয়ে মা মলজা খাতুন শয্যাশায়ী হয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com