বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে মোটর সাইকেল সিএনজি সংঘর্ষে আহত ৪

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাম্বারবিহীন একটি সিএনজি চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে শ্রীকুটা নামক স্থানে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ৪জন আহত হয়। আহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের মোটরসাইকেল চালক হারুন মিয়া (২৫), চুনারঘাট উপজেলার ইছাকুটা গ্রামের তারেক মিয়া (১৮), সিএনজি চালক রুবেল মিয়া (২০) ও অজ্ঞাত আরেক যাত্রী। আহতদের চুনারঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com