রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৪ ইং সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে ৫ম শ্রেণী ও ৪র্থ শ্রেণী ও ৩য় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সরকারী নীতিমালা অনুযায়ী ২৫৩ জন ছাত্র-ছাত্রী ভোটারের মধ্যে ২২৬ জন ছাত্র-ছাত্রী তাদের ভোট গোপন ব্যালটের মাধ্যমে প্রয়োগ করেন। ৫ম শ্রেণীর প্রতিনিধি পদে ৫জন শিক্ষার্থী  প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে পিংকী রানী সূত্রধর ১৭৮ ভোট পেয়ে প্রথম হয়। হাবিবুর রহমান ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় এবং রাহেল মিয়া ১৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়। ৪র্থ শ্রেনীর ৪ জন প্রতিদ্বন্দ্বিীর মধ্যে সুদীপ দাশ ১৪২ প্রথম ইয়াছমিন আক্তার ১০৫ ভোট পেয়ে ২য় হয়। তৃতীয় শ্রেনীর প্রতিনিধি পদে আশিকুর রহমান ১৩৬ ভোট পেয়ে প্রথম ও প্রমি আক্তার ১১২ ভোট পেয়ে ২য় হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিছ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আতাউর রহমান ও সদস্য শামিমুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com