রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বি-বাড়ীয়ায় গাঁজাসহ মাধবপুরের যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের মোঃ মুরশিদ মিয়া (১৯) নামের এক যুবককে পৌণে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে বি-বাড়ীয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়ার নেতৃত্বে এসআই শাহাজান মিয়া, এএসআই মোতালেব ও একদল পুলিশ বি-বাড়ীয়াস্থ বাহাদূরপুর বাস স্ট্যান্ড মোড়ে অভিযান চালায়। তখন তেলিয়াপাড়া হইতে আসা বাসের জন্য অপেক্ষায় থাকার সময় মোঃ মুরশিদ মিয়ার সাথে থাকা ১টি কলেজ ব্যাগ ও ১ টি প্লাস্টিক ব্যাগ সহ ২ টি ব্যাগের ভিতরে তল্লাশি করে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ছয় কেজি ৮’শ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটকৃত মুরশিদ মিয়া  মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের মোঃ সামছু মিয়ার পুত্র।  খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুছ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com