বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশুবরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সর্বত্র আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে মাধবপুর পৌরসভার কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকোমল রায়ের সভাপতিত্বে এবং শিক্ষিকা আমেনা আক্তার বেগমের পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আইয়ুব খাঁন, মনোজ বিহারী মোদক, প্রধান শিক্ষিকা রিফাত আরা বেগম, শিকা সুহেলী আক্তার শেলী, মিনা রানী চক্রবর্ত্তী। এছাড়া মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনির সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্টানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বিথী, সদস্য বাবুল হোসেন, সিনিয়র শিক্ষক নূরবক্স মিয়া, সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, নাজমা বেগম, শারমিন আক্তার প্রমুখ। এতে মানপত্র পাঠ করেন ৫ম শ্রেনীর শিক্ষার্থী হাফিজা খানম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com