শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ত্রাণ বিতরন

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়ন ও ইনাতগঞ্জ এলাকার বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরন করা  হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ তুহিন আহমেদ চৌধুরী।
এছাড়াও সংঘঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি তালেব উদ্দিন, ডাইরেক্টর জাইদুল ইসলাম, ডাইরেক্টর গোলাম কিবরিয়া। পৃথক অনুষ্টানে স্ব স্ব এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com