রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ॥ জনগণের কাছ থেকে জোর করে রাজস্ব আদায় করা যাবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর নওমী মঞ্জিলে এনবিআর এর উদ্যোগে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) এর উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবেনা। জনগণ রাষ্ট্রের মালিক তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। সোমবার সকালে বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ (এনবিআর) ও ওয়ার্ল্ড কাস্টমস্ ওরগেনাইজেশন (ওসিও) এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশ এ ব্যাপারে বহুদূর এগিয়ে গেছে। তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় আরো উদারিকরণের পথে এগিয়ে যেতে হবে। দেশের জনগণের থেকে আদায়কৃত রাজস্ব দেশের জনগণের জীবনমান উন্নয়নে ব্যয় হবে বলেও তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আই আর ডি’র সিনিয়র সচিব এবং এন বি আরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, এন বি আরের আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষক শাখার সদস্য খন্দকার মোঃ আমিনুল রহমান ও রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান। এছাড়াও কাস্টমসের অন্যান্য উর্ধ্বোতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com