শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের কাষ্টঘরে মাদক সেবন মাধবপুরের যুবকসহ আটক ৯

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের কাষ্টঘর এলাকায় প্রকাশ্য মাদক সেবনের অভিযোগে মাধবপুরের এক যুবকসহ ৯ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওসি গৌছুল হোসেনের নেতৃত্বে এসআই অনুপ কুমার চৌধুরী, বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেবসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার মাদকসেবীরা হচ্ছে মাধবপুর উপজেলার সন্তোষপুরের নিম্বর আলীর পুত্র বর্তমানে নগরীর খারপাড়া ১৫নং বাসার মোশারফ হোসেন মুছা (৩১), গোপালগঞ্জ জেলার সদর থানার কোটালীপাড়া বাদ্দাবাড়ীর খোকনের পুত্র বর্তমানে সোবহানীঘাট পুষ্টি বেকারীর সুমন (১৯), ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার বগডহরের হেনু মিয়ার পুত্র বর্তমানে ছড়ার পাড়ের নজরুল ইসলাম মনির এর কলোনীর গিয়াস মিয়া (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার পাতারিয়ার মৃত জমির মিয়ার পুত্র বর্তমানে কানিশাইল হিরন মিয়ার কলোনীর সোহেল আহমদ (২৮), ঢাকার মিরপুর-১ এর লাল মসজিদ এলাকার মৃত ফজলু মিয়ার পুত্র বর্তমানে লালাদিঘীর পাড় মোল্লা কলোনীর ৯নং বাসার শাখারিয়া (২০), সুনামগঞ্জ জেলার ছাতক থানার বারগুপির মৃত আব্দুল হকের পুত্র বর্তমানে কুমারগাও বাস টার্মিনাল এলাকার জামাল উদ্দিন (৩২), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দুগনইর সবুজ মিয়ার পুত্র বর্তমানে মাছিমপুর শফিক মিয়ার কলোনীর হাবিব (১৮), জালালাবাদ থানাধীন মইয়ার চরের মখন মিয়ার পুত্র এম এ মতুর্জ আলী (৩৮) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার বাড্ডা এলাকার ওয়াব আলীর পুত্র জালাল উদ্দিন (২০)।
সুত্র জানায়, শহর এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।
গ্রেফতারের পর কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) অনুপ কুমার চৌধুরী আসামীদের আদালতে সোপর্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com