শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের সঈদপুর বাজারের আগুন ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় জনতা এবং তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে মোঃ ছাদীক মিয়ার মালিকানাধীন সিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আবার কেউ কেউ দাবী করছেন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুর্হূতের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনে সীমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জননী ট্রেডার্স, মহান সিএনজি ওয়ার্কসপ, দি মন্নান টেইলার্স ও একটি সেলুন সম্পুর্ণ পুড়ে যায়। এছাড়া সঈদপুর-ইনাতগঞ্জ বাস কাউন্টারসহ আরও বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা অভিযোগ করেন নবীগঞ্জ ফায়ার সার্ভিসকে একাধিকবার ফোন দিয়েও তাদের না পেয়ে অবশেষে তাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থ মার্কেটের মালিক মোঃ ছাদীক মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হতে পারে। তবে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আসলে এই পরিমান ক্ষতিগ্রস্থ হতো না।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাদের গাড়ীটি বিকল থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাজপুর থেকে দমকল বাহিনীর টিম পাটানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com