শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাল্যবিবাহ নিরোধ অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ বাল্যবিবাহের কুফল সম্পর্কে সবাই সচেতন হওয়ার আহ্বান

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। আর বেশীরভাগ ক্ষেত্রেই এই ব্যধির শিকার হচ্ছে কন্যা শিশুরা। তিনি বলেন, একজন ছেলে শিশুকে পরিবারে যেভাবে আদর, সোহাগ ও ভালবাসা দিয়ে গড়ে তুলে হয়, কন্যা শিশুদের ক্ষেত্রে সেখানে বৈষম্য দেখা যায়। সচেতনতার অভাবেই অনেক ক্ষেত্রে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। তিনি বলেন, বাল্যবিবাহ শতভাগ নিরোধ করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যে হবিগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এর জন্য সবাইকে কাজ করতে হবে। এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ ২০১৭ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা খানম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফিরোজ ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com