শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্বামী-স্ত্রীসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ স্বামী স্ত্রী এবং দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ও দক্ষিণ লেঞ্জাপাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানসহ একদল সিপাহী। আটককৃতরা হলো, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে আটক চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের হারুন রশিদের পুত্র ওয়াসিম (২৫) ও আলফু মিয়ার পুত্র আকতার হোসেন (২৬)। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দক্ষিণ লেঞ্জাপাড়া থেকে আটক স্বামী-স্ত্রী হল আব্দুল হামিদের পুত্র মাদক স¤্রাট শাহিন মিয়া (৩০) ও তাঁর স্ত্রী হেলেনা বেগম (২৮)। তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com