শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের গোপলার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোপলার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বছর ১১পদে ২১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৩জন মোঃ ইসলাম উদ্দিন (ঘোড়া), মোঃ কমরু মিয়া (আনারস) ও মোঃ মোস্তাকিম আলী (ছাতা)। সহ-সভাপতি পদে ২জন মোঃ হেলাল আহমেদ (তালা) ও মোঃ ফজলু মিয়া (রিক্সা)। সাধারণ সম্পাদক পদে ২জন মোঃ হায়দার আলী (ফুটবল) ও মোঃ রেজাউল ইসলাম চৌধুরী এহিয়া (হরিণ)। সহ-সাধারণ সম্পাদক পদে ২জন মোঃ জয়নাল মিয়া (মোরগ) ও মোঃ জুয়েল মিয়া (কলস)। সাংগঠনিক সম্পাদক পদে ২জন মোঃ রুমেল আহমেদ (মোমবাতি) ও মোঃ নুরুল আমিন (দেয়ালঘড়ি)। অর্থ-সম্পাদক পদে ২জন শাহ আবুবকর (চাকা) ও মোঃ শামীম আহমেদ (মাছ)। এছাড়া সদস্য পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- মোঃ বেলাল আহমেদ, মোঃ আব্দুল মোহাইমিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফয়ছল আহমেদ, মোঃ সেলিম মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বাবুল মিয়া ও মোঃ শহিদুল ইসলাম। আগামী ২১ অক্টোবর শনিবার দিনব্যাপী স্থানীয় ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবছর গোপলার বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ২শ ৬০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com