বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে বাল্য বিয়ে ও মাদকের বিষয়ে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে বাল্য বিয়ে ও মাদকের বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য বলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির বলেন, লাখাই এখন আর অবহেলিত এলাকা নয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লাখাইয়ের প্রতিটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। তাই এখন আর এই উপজেলাকে কেউ অবহেলিত বলতে পারবে না।
তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার কারণে দুস্কৃতিকারীরা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। এ সময় আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বাল্য বিয়ে ও মাদকের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামূল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্যসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com