বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দিনভর টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারা দেশে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল শনিবার নবীগঞ্জে ভোররাত থেকেই কখনও ভারি কখনও গুড়িগুড়ি বিরতীহীন বৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ বাসা-বাড়ি থেকে বের হননি। সরকারী ছুটি থাকায় চাকুরীজীবিদের মধ্যে তেমন প্রভাব না পড়লেও খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকসহ সাধারণ মানুষদের মধ্যে দারুণ প্রভাব পড়েছে। শহরে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় লোকজন দেখা যায়নি। শহর ও গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পারায় কষ্টে দিনাতিপাত করতে হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানেও তেমন কেনাকাটা হয়নি। শ্রমজীবি মানুষজনও ঘর থেকে বের হয়ে তাদের কর্মে বের হতে পারেনি। ফলে অনেকের চুলাই আগুন ধরাতেও পারেন নি। এছাড়া প্রাকৃতিক আবহাওয়ার বিপর্যয়ের অজুহাতে বিদ্যুতেরও বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুত না থাকায় সন্ধ্যার পর শহর ও শহরতলীর আশপাশ লেখাসহ উপজেলার সর্বত্র ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে জনজীবন মারাত্বক বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে শহরের বিভিন্ন রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com