শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি অসুস্থ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক অসুস্থ। তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধিন রয়েছেন।
জানা যায়, গত রবিবার মধ্যরাতে তিনি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ভর্তি করেন। তিনি হাসপাতালের কেবিনে সিনিয়র কনসালটেন্ট ডাঃ সোলায়মান মিয়ার তত্বাবদানে চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর অসুস্থতার খবর পেয়ে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধরণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির ও রসেল চৌধুরী, বর্তমান সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ, সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি প্রতিনিধি শাকির চৌধুরী। এ সময় নেতৃবৃন্দ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক এর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com