রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে দু’দলের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের তৈয়বুর রহমান চৌধুরী এবং তার  প্রতিবেশী আত্মীয় শরীফ চৌধুরীর মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ মিয়া (৮), জয়নাল মিয়া (৫০), শরীফ চৌধুরী (৩০), আরিফ (২০), নিজাম উদ্দিন (৩৫), তাহির মিয়া (৫০) ও মহিবুর রহমানকে (৪০) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বানিয়াচং থানার ওসি সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com