বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এনা পরিবহন থেকে ১ যাত্রীর ল্যাপটপ খোয়া

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৮৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট লাইনের যাত্রীবাহী বাস এনা পরিবহন থেকে প্রায় প্রতিনিয়তই যাত্রীদের ব্যাগ, মোবাইল, ল্যাপটপসহ মুল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে। কর্তৃপক্ষ নির্বিকার।
গত বৃহস্পতিবার বিকালে ঢাকার মহাখালী বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ১টি বাসে হবিগঞ্জের ডাক্তার আলী আহসান চৌধুরী পিন্টু হবিগঞ্জ আসছিলেন। পথিমধ্যে মাধবপুর পার হওয়ার পর ডাক্তার পিন্টু দেখেন তার ল্যাপটপের ব্যাগটি নেই। তাৎক্ষনিক তিনি বাস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ৫০ হাজার টাকা মূল্যের এইচপি ল্যাপটপ মালামাল রাখার স্থান থেকে খোয়া যায়। এছাড়াও গত কয়েক দিন পূর্বে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার এক মহিলা যাত্রীর মূল্যবান মালামাল খোয়া যায়।
এব্যাপারে ডাক্তার আলী আহসান চৌধুরী পিন্টু অভিযোগ করেন, এই ঘটনার সাথে গাড়ীর সুপারভাইজারসহ স্টাফরা জড়িত রয়েছে। তবে এব্যাপারে এনা পরিবহনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com