বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আউশকান্দি বাজারে চুরি ব্যবসায়ী মহলে আতঙ্ক

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৭৪৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি হয়েছে। চোরেরা ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মধ্যবাজারস্থ মক্কা শপিং সেন্টারে বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ক্লথ ষ্টোর ও পাশের দোকান বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকানে চুরির ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে চোরেরা বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ক্লথ ষ্টোরের কাপড়ের দোকানের কলাপসিবল গেইট ও সাটারের তালা ভেঙ্গে  ভেতরে প্রবেশ করে, দামী শাড়ী, থ্রীপিছ, জামা কাপড় ও নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় একই সময়ে পার্শ্ববর্তী ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকান থেকে দামী জামা কাপড়, শাড়ী ও নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
উল্লেখ্য যে, আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারে ইতোপূর্বে সমর ফার্মেসী, মৌলা টেলিকম টেলিকম সেন্টার, গাউছিয়া টেলিকম সেন্টারসহ অনেক ব্যবসা প্রতিষ্টানে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে বাজার ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com