বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে মাহবুব আলী এম.পি কোন দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ চুনারুঘাট- মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন-কোন মানুষের হক নষ্ট করতে দেওয়া হবে না। সরকার যে সব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে এগুলো যাতে শতভাগ স্বচ্ছতার মধ্যে সম্পন্ন হয় সে ব্যাপারে জনগণকে অতন্ত্র প্রহরির মত কাজ করতে হবে। কোন দূর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। গতকাল শুক্রবার সকালে পৌরসভার শিবপুর গ্রামে তাঁকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। আলী আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, এখলাছুর রহমান, পৌর আওয়ামলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম টিটু, আন্দিউড়া ইউ/পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। শিবপুর, গুমুটিয়া, জোয়াল ভাঙ্গা গ্রামবাসি এ গণ-সংবর্ধনার আয়োজন করেন। এর আগে এমপি বোয়ালিয়া কামার খাল ক্ষুদ্র সেচ প্রকল্পের স্লুইটস গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com