শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে ট্রাক্টর চাপায় বালু শ্রমিক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বালুবাহী ট্রাক্টর চাপায় সাহাবউদ্দিন (২২) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। নিহত সাহবুদ্দিন উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের ইজাজুল মিয়ার ছেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কল্যানপুর এলাকায় বালু উত্তোলনকালে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যানপুর গ্রামের একটি মহালে বালু উত্তোলন করতে গিয়ে অসাধানতাবসত সাহাবউদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনা ধামাচাপা দিতে বালু খেকোরা তার লাশ সকলের অগোচরে দাফন করার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার এসআই রাসেল মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। পরে নিহতের পরিবার এডিএম স্যারের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com