বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৌর মেয়রের সাক্ষর জাল করে টমটমের ভূয়া নাম্বার প্লেট বিক্রি এক টমটম আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ এর সাক্ষর জাল করা নাম্বার প্লেট লাগানো একটি টমটম আটক করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে ৭৩২ নাম্বারের এই টমটমটি আটক করে হবিগঞ্জ পৌর টমটম মালিক-শ্রমিক কল্যাণ সমিতির লোকজন। পরে আটক টমটমটি হবিগঞ্জ পৌরসভায় হস্তান্তর করা হয়। আটক করা টমটমের মালিক কাটিয়াদির সামছু মিয়া বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চক্র টমটমের ভুয়া নাম্বার প্লেট জালিয়াতি করে উচ্চ দামে টমটম মালিক ও শ্রমিকদের কাছে বিক্রি করছে। প্রতিটি ভুয়া নাম্বার প্লেট ২০ থেকে ৩০ হাজার টাকা করে বেচাকেনা হচ্ছে। শহরে এধরণের ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে বেশ কিছু টমটম চলাচল করছে বলে সূত্রটি জানায়। এভাবে ভুয়া নাম্বার প্লেট বিক্রি করে ওই চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এক নেতাসহ কয়েকজন জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে পৌরসভার লাইসেন্স পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, যে টমটমটি আটক করা হয়েছে মেয়র ওই নাম্বার প্লেটটি ভুয়া নাম্বার বলে সনাক্ত করেছেন। পৌরপরিষদ বসে এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আরো ভুয়া নাম্বার প্লেটের টমটম চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com