বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বিনিয়োগ সম্পর্কে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি গাজীউর রহমান গাজী।
স্থানীয় ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্টিত মতবিনিময়ে সূচনা বক্তব্য দেন এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল। প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে কমিউনিটি লিডার আশরাফ উদ্দিন, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা সৈয়দ জাহেদুল হাসান ফরহাদ, কানাডা প্রবাসী সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক সারোয়ার হোসেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, সাংবাদিক সায়েদুজ্জামান জাহির, রাশেদ আহমদ খান, প্রদীপ দাশ সাগর, এম এ মজিদ, আশরাফুল ইসলাম কহিনুর প্রমূখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু বিনিয়োগের অনুকুল পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রবাসীরা স্বদেশে এসে শান্তির পরিবর্তে প্রায়ই বিশৃংখলার মুখোমুখি হতে হয়। অনেকে দেশের সম্পত্তি বিক্রি করে বিদেশ মূখি হয়ে যাচ্ছেন। এ জন্য তারা সাংবাদিক সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com