বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সরবরাহকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাত সাড়ে ১ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য শায়েস্তাগঞ্জের মা পেট্টোল পাম্প সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক সরবরাহকারীকে আটক ও ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের রজব আলীর ছেলে উজ্জ্বল ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের মৃত মাহবুবুল আলমের ছেলে শাহীনুর আলম। শাহীনুর আলম বর্তমানে নুরপুর (মা পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বে) বসবাস করছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, উজ্জ্বল ও শাহীনুর আলম উল্লেখিত পরিমাণ ইয়াবা সরবরাহ করার জন্য ওই রাতে শায়েস্তাঞ্জের  মা পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বে অবস্থান করছিল। এ খবর পেয়ে তাঁর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com