শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসকে ঘিরে বানিয়াচং দুপ্রকের নানা কর্মসূচি

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালনে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ইউএনও’র কার্যালয়ে বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদক হবিগঞ্জ জেলা উপ-পরিচালক মলয় কুমার সাহা। পরে তিনি মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জী, দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক এরশাদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান খান, সদস্য ডাঃ আবু তাহের, শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com