বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের হিয়ালা গ্রামে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৮১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ভাই বাদী হয়ে মঙ্গলবার রাতেই ২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। আসামীরা হচ্ছেন-মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র কাতার প্রবাসি জাবির মিয়া (২৬) ও তার সহযোগী একই গ্রামের আকিত মিয়া।
গত সোমবার দিবাগত মধ্য রাতে কাতার প্রবাসি জাবির মিয়া (২৬) ও তার সহযোগী আকিত মিয়া রাতের আধারে ওই ছাত্রীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ওই স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। ওইদিনই দুপুরের দিকে ভিকটিমকে চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসাপাতালে নিয়ে আসেন তার চাচা। হবিগঞ্জ হাসপাতালের এক ব্রাদার বিষয়টি শুনে পুলিশকে অবগত করতে বলেন। পরে ভিকটিমকে নিয়ে তার চাচা বানিয়াচং থানায় যান। রাত ৮টার দিকে বানিয়াচং থানা পুলিশ ভিকটিমকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল বিকেল ৩টার দিকে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
এদিকে গতকাল বুধবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা। এ সময় তাঁর সাথে ছিলেন বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লোকমান মিয়া। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিদর্শনকালে প্রাথমিক তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com