শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ সড়কে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১ ॥ এক ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার রাতে হবিগঞ্জ-নবীগহ্জ সড়কের পুকড়া নামক স্থানে সিএনটি-ট্রাকের সংগর্ষে আহমদ মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আহমদ কালীয়ারভাঙ্গা চরগাও গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র। এ ঘটনায় উত্তেজিত জনতা ইমামবাড়িতে ১ঘন্টা সড়ক অবরোধ করে।
জানা যায়, ওই সড়কের পুকড়া নামক স্থানে গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিকশা যাত্রী আহমদ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষাব্ধ জনতা ইমামবাড়িতে চালকসহ ট্রাক আটক করে সড়ক অবরোধ করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ সড়ক অবরোধ চলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করে অবরোধ তুলে দেন। পরে আটক ট্রাক চালক বোরহান উদ্দিন (১৮)কে ট্রাকসহ থানায় নিয়ে আসা হয়। ট্রাক চালক বোরহান নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আনসার উদ্দিনের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com