বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের উপর বানিয়াচং থানায় মিথ্যা জিডি করে ভাবমুর্তি ও মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিল শেষে শহরে সেন্ট্রাল প্লাজার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খাঁন, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খুর্শেদুল আলম মফিজ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চৌধুরী, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, আব্দুল হামিদ লিকছন, আল আমিন, সুনুক মিয়া, পিকলু চৌধুরী, নেছার আহমদে জগলু, আবু সাইফ, শেখ নুর উদ্দিন, সুমন আহমেদ, আব্দুস সালাম, মুতাহের, সাজিদুর, রুবেল, নিতাই, হেলাল, নাজিম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সুশান্ত যুক্তরাজ্য আওয়ামীলীগের নাম ব্যবহার করছে কিন্তু যুক্তরাজ্য আওয়ামীলীগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। প্রতিবাদ সভায় নবীগঞ্জ থেকে তাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। বক্তারা, সুশান্ত ও তার ভাই মাদক ব্যবসায়ী তনু, নজির, সুমন ও শ্যামলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। এ ছাড়াও জিডি গ্রহনকারী বানিয়াচং থানার ওসি ও তদন্ত কর্মকর্তার অপসারন দাবী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com