বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শুকরানা মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটি গঠন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় এবং উক্ত কমিটিতে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩, সভাপতি পদ গ্রহণে সম্মত হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে এক শুকরানা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির অভিভাবক সদস্যবৃন্দ মোঃ সোনা মিয়া সর্দার, মোঃ কুতুব উদ্দিন, মোঃ কদ্দুছ খান, মোঃ জমসের আলী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনার পূর্বে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দই যোগ্য, দক্ষ, নিষ্ঠাবান এবং সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় আমরা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বিদ্যালয়ের সভাপতি সংসদ সদস্যের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হবে।
পরিশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাওলানা  এম.এ জলিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com