শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পিপি সিরাজুল হক চৌধুরীর মায়ের ইন্তেকাল ॥ এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরীর মাতা মোছা. শহীদুন্নেছা চৌধরী ইন্তেকাল করেছেন। গতকাল বিকেল ৪টায় সিলেটে মেয়ের বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
আজ বাদ জোহর মরহুমার গ্রামের বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে মারা যান।
এমপি আবু জাহিরের শোক
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরীর মাতা মোছা. শহীদুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীগের সভাপতি আওয়ামীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। এক শোক বার্তায় তিনি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অপর এক শোকবার্তায় শোক প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ভিপি জিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক ও  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com