শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শিশু নিহত ॥ ৫ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে রাব্বি আখতার নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ৫ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় পল্লী বিদ্যুতের ঠিকাদার পালিয়ে যায়। রাব্বি ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকাল সন্ধ্যা ৬টায় হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়। এ সময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি আখতার (৫)। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা চুনারুঘাট উপজেলার বড়জুশ গ্রামের নুর মিয়া (২২), জালাল মিয়া (২০), শুকুর আলী (২৮), নুর হোসেন (১৮) ও জাবেদ মিয়াকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জনতা ৫ জনকে আটক করে থানায় দিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com