শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বড়ইউড়ি ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন বানিয়াচং-আজমিরীগঞ্জে হুমায়ুন কবীর রেজাকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণার দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা কৃষক লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর রেজা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিগত সময়ে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে থেকে আওয়ামী লীগের সকল আন্দোলনে অংশ নিয়েছি। বর্তমানেও বাংলাদেশ কৃষক লীগের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল বুধবার বিকালে বানিয়াচং উপজেলার কদুপুর বাজারে বড়ইউড়ি ইউনয়িন কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা কৃষক লীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল। ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম সেকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছনু মিয়ার পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা ইয়াউর মিয়া, কামাল আহমেদ, মিজান, মাজহারুল ইসলাম মিটু, চিত্ত রঞ্জন দাশসহ সকল ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন অচিন্ত দাশ। সম্মেলন অনুষ্ঠানে কৃষক লীগের সকল নেতাকর্মী বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে হুমায়ুন কবীর রেজাকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com