শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার নকশায় নির্ধারিত স্থানে কালভার্ট নির্মাণ না করে ব্যক্তি সূবিধার জন্য অন্য স্থানে নির্মাণসহ অনিয়মের অভিযোগ উল্লেখ করে এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার রুহুল আমীন। অভিযোগে প্রকাশ, কুর্শি থেকে সমরগাঁও পাকা রাস্তার মধ্যে ৩টি কালভার্ট ঠিকাদার আব্দুল মতিন, নবীগঞ্জ এল.জি.ই.ডির উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, হারুনুর অর রশীদ, উক্ত রাস্তায় কালর্ভাট নির্মাণের কাজ করেন। নকশা অনুযায়ী ৩ টি কালর্ভাট যেখানে নির্মাণ করার কথা ছিল সেখানে ২টি কালভার্ট সঠিক জায়গায় নির্মাণ হলেও একটি কালভার্ট সঠিক জায়গায় না হয়ে ব্যাক্তিগত মালিকানাধীন বাড়ীর পানি যাওয়ার জন্য কালভার্ট নিমার্ণ করা হয়েছে। যা নকশা অনুযায়ী সঠিক নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখিত ঠিকাদার ও প্রকৌশলীগন রাস্তাার কালভার্টটি নির্মাণ নির্দিষ্ট স্থানে না করে অনিয়ম করেছেন। যা তদন্তকালে যাচাই করণে প্রক্কলনে প্রমান পাওয়া যাবে। ঠিকাদার ও প্রকৌশলীগনের এহেন কাজে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়েছেন। যে কোন সময় তাদের বিরুদ্বে ফুঁেস উঠতে পারেন। এ ব্যাপারে ফুটারমাটি গ্রামবাসীর পক্ষে মৃত মনহর মিয়ার পুত্র রুহুল আমীন এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে এর অনুলিপি দিয়েছেন। খবর পাওয়া গেছে যে সঠিক ভাবে কাজ না করেই আজ বৃহস্পতিবার রাস্তাটি উদ্বোধন করবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এবিষয়টি খতিয়ে দেখার জন্য প্রসাশনের কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর জোড় দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com