বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিনকে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের মৃত খুর্শেদ মিয়ার ছেলে হারিছ মিয়া (৩৫) ও একই উপজেলার চাপড়তলা গ্রামের সুজন মিয়ার ছেলে চনু মিয়া (৩২) কে গ্রেফতার করে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর রতনপুর ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ডাকাতদলের কবলে পরেন। এতে ডাকাতের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তিনি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এ ঘটনায় এএসআই ইব্রাহিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে  ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com