বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের দাবি

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বর্তমানে বাস ষ্ট্যান্ড নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ প্রেক্ষিতে উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি খাস জমিতে বাস ষ্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, স্বাধীনতা সংগ্রামের পর দীর্ঘ ৪৬ বছর অতিক্রান্ত হলেও জেলা সদর হবিগঞ্জের সাথে আজমিরীগঞ্জ উপজেলার সুষ্ট যোগাযোগ ব্যবস্থা ছিল না। যার কারণে বিভিন্ন অফিসিয়াল কাজে জেলা সদর হবিগঞ্জ যেতে আজমিরীগঞ্জ উপজেলাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। অন্যদিকে আজমিরীগঞ্জ থেকে সিলেটের শেরপুর পর্যন্ত নৌ-রুটের সুষ্টু যোগাযোগ ব্যবস্থা থাকায় বিভাগীয় শহর সিলেটে যেতে তেমন কোন ভূগান্তি পোহাতে হত না। আজমিরীগঞ্জ উপজেলাবাসীকে। বর্তমান সরকার অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে উপজেলাবাসীকে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের ধারাবাহিকতায় বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়ক নির্মাণ কাজ সমাপ্তির দ্বারপ্রান্তে। তাই আজমিরীগঞ্জ উপজেলা সদরে বাস ষ্ট্যান্ড নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ও বানিয়াচং-আজমিরীগঞ্জ সওজ বিভাগের মালিকাধীন সড়ক সংলগ্ন স্থানীয় বাইদ্যাবিল নামক স্থানে সাড়ে ১০ একর সরকারি জমি রয়েছে। ওই সরকারি জমি ভরাট করে বাস ষ্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com