বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে র‌্যাবের পৃথক অভিযান ॥ মাদক ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, চন্দনা গ্রামের মৃত আরব উল্লার ছেলে আব্দুস সালাম এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন, বাগিয়ারগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া (২৯)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য চন্দনা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুস সালামকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকাড উদ্ধার করা হয়। আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাব জানিয়েছে। তার নেতৃত্বে এলাকা মাদকচক্র গড়ে উঠে। এতে উঠতি বয়সের যুবকরা মাদকাসক্ত হচ্ছে।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বাগিয়ারগাও গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com