শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে ৬শ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়বাসাহ ৩ যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে বাহুবলের বরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৬শ’ পিস। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ইসমাইল হোসেনের পুত্র উসমান গনি (৩৫), সিলেট জেলার রঘুনাথপুর গ্রামের আসকার আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৪) ও একই জেলার গোটাটিকর এলাকার মছদ্দর আলীর পুত্র পরান হোসেন (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি ইয়াবা পাঁচারের উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে গোয়োন্দা পুলিশের এসআই আব্দুল করিম ও এসআই অনিক অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com