বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে নিখোঁজেন ৩ দিন পর চুনারুঘাট থেকে ২ কিশোর উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনপর চুনারুঘাট থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের রামশ্রী থেকে এদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল- চট্টগ্রাম জেলার কুলশি থানার লালখান বাজার গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে আশিকুল আলম সৈকত (১৬) ও তার চাচা ভাই মোঃ আমিন হোসেনে ছেলে সালমান জয় (১৮।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী দুই চাচা ভাই আশিকুল আলম সৈকত ও সালমান জয় বাড়ি থেকে রাগ করে ট্রেনে পালিয়ে আসে শায়েস্তাগঞ্জে। ট্রেনে আসার সময় তাদের সাথে পরিচয় হয় চুনারুঘাটের রামশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলের সাথে। সে সুবাধে তারা দুই জন রাজ্জাক মিয়ার বাড়িতে চলে আসে। এদিকে দুই কিশোরের পিতা তাদের ছেলেকে খুজাখুজি করে না পেয়ে ৩ জানুয়ারী চট্রগ্রামের কুলশি থানায় নিখোঁজের ঘটনায় একটি জিডি এন্ট্রি দায়ের করেন। জিডি নং-১১৪/১৮। জিডির ভিত্তিতে কললিষ্টের মাধ্যমে তাদের অবস্থান চুনারুঘাটে পাওয়া যায়। এরই ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম খন্দকাররে নেতৃত্বে উপজেলার রামশ্রী গ্রামে অভিযান চালায়। পরে তাদের রামশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িতে পাওয়া যায়। দুই কিশোর উদ্ধারের পর চুনারুঘাট থানা পুলিশ তাদের পরিবারে নিকট হস্তান্তর করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com