রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অসতর্কতা ঃ টমটমের চাকার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস ৪ সন্তানের জননীর প্রাণহানী

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৮০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বামীর বাড়ি যাওয়া হলনা ৪ সন্তানের জননী জমিলা বেগমের (২৫)। পথিমধ্যে টমটমের চাকার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান তিনি। নিহত জমিলা বেগম কাজিহাটা গ্রামের ব্যবসায়ী বাচ্চুু মিয়ার স্ত্রী ও চরহামুয়া গ্রামের গ্রামের শুকুর আলীর কন্যা। গতকাল রোববার বিকেলে পিতার বাড়ি থেকে টমটমযোগে স্বামীর বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি জমিলা বেগম পিতার বাড়ি বেড়াতে আসেন। গতকাল বিকেলে একটি টমটমযোগে স্বামীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে টমটমের চাকার সাথে ওড়না পেচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি অচেতন হয়ে যান। লোকজন তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে দূর্ঘটনার পর থেকেই চালক মখলিছ মিয়া সটকে পড়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় দেয়া হবে।
জানা গেছে, প্রায় ৮ বছর আগে কাজিহাটা গ্রামের ব্যবসায়ী বাচ্চুু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের ৪ সন্তান জন্মগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com