শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী যুবক নিহত হয়েছে। নিহতের নাম জাকারিয়া চৌধুরী (২৪)। তিনি নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরী পুত্র। রোববার রাত সাড়ে ১০টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্বরে একটি ইমা গাড়ির সাথে জাকারিয়া চৌধুরীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। আউশকান্দি কিবরিয়া চত্বরে পৌছুলে একটি ইমা গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জাকারিয়া চৌধুরী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। কিন্তু পথিমধ্যে তিনি মারা যান। হাইওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com